চিপ তৈরিতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে জোহো

১৬ মে, ২০২৪ ১৭:২৯  

ভারতের সফটওয়্যার প্রতিষ্ঠান জোহো চিপ ইন্ডাস্ট্রিতে প্রবেশের পরিকল্পনা করছে। এই লক্ষে দেশটির সরকারের কাছ থেকে প্রণোদনা পাওয়ার জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। বিষয়টি সাথে সম্পর্কিত দুইটির সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

একটি সূত্র জানিয়েছে, জোহো প্রাথমিকভাবে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা করেছে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত জোহোর প্রধান কার্যালয় ভারতের তামিল নাডুতে অবস্থিত। কোম্পানিটি বিশ্বের অন্তত ১৫০টি দেশে সফটওয়্যার এবং এ সম্পর্কিত সাবস্ক্রিপশন ব্যবসায় পরিচালনা করে আসছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ও সেলসফোর্সকে টেক্কা দিয়েই ব্যবসা করছে কোম্পানিটি।

ভারতের সরকারের কাছ থেকে চিপ তৈরির কারখানা তৈরিতে আর্থিক প্রণোদনা প্রাপ্তিতে আবেদন করা কোম্পানিগুলোর মধ্যে এটিই সর্বশেষ কোম্পানি বলে জানা গেছে।

ভারতের ব্যবসায়ে সেমিকন্ডাক্টর একটি গুরুত্বপূর্ণ খাত হতে যাচ্ছে। ১০ বিলিয়ন ডলারের প্যাকেজ নিয়ে আগামী কয়েক বছরে তাইওয়ানকে টেক্কা দিতে চায় দেশটি।

ডিবিটেক/বিএমটি